আলিম আল রাজি 'র হ-য-ব-র-ল মার্কা ব্লগ

স্বাস্থ্যসংক্রান্ত কোনো বই পড়ার সময় সাবধান। ছাপার ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে। মার্ক টোয়েন, সাহিত্যিক।। আমি সব সময়ই বিখ্যাত ছিলাম, কিন্তু এত দিন সবাই জানত না। লেডি গাগা, আমেরিকান পপশিল্পী।। যদি আপনার পিতা-মাতার কোনো সন্তান না থাকে, তাহলে আপনারও নিঃসন্তান হওয়ার সম্ভাবনা আছে। ডিক ক্যাভেট, সাবেক আমেরিকান টিভি উপস্থাপক।। ঈশ্বর রোগ সারান কিন্তু সম্মানী নেন ডাক্তার। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান রাজনীতিবিদ, লেখক ও বিজ্ঞানী।। প্রলোভনের হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো তার বশবর্তী হওয়া। অস্কার ওয়াইল্ড, অভিনেতা ও সাহিত্যিক।। ভুল করার পরও কেউ হাসার অর্থ হলো, সে ইতিমধ্যে দোষ চাপানোর মতো অন্য কাউকে পেয়ে গেছে। রবার্ট ব্লক, সাহিত্যিক।। আমি অনেক বছর যাবৎ আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি। আমি তার বক্তব্যে বাধা দিতে চাই না। রডনি ডেঞ্জারফিল্ড, আমেরিকান কৌতুকাভিনেতা।। একজন পুরুষ বিয়ের আগ পর্যন্ত অসম্পূর্ণ থাকে এবং বিয়ের পর সে শেষ হয়ে যায়। সা সা গাবুর, হাঙ্গেরিয়ান-আমেরিকান অভিনেত্রী।। সবার হৃদয়ে নিজের নামটি লিখুন, মার্বেল পাথরের দেয়ালে নয়। চার্লস স্পার্জান, ব্রিটিশ লেখক।। শুধু দালমা আর জিয়াননিনাই আমার বৈধ সন্তান, বাকিরা সবাই আমার অর্থ ও ভুলের ফসল। ডিয়েগো ম্যারাডোনা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।। কোনো পুরুষ যদি স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তাহলে হয় গাড়িটা নতুন অথবা তার নতুন বিয়ে হয়েছে। প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রাজপুত্র।। আমি শিশুদের ভালোবাসি। কারণ আপনারা জানেন কি না জানি না, আমি নিজেও শিশু ছিলাম একসময়। টম ক্রুজ, হলিউড অভিনেতা।। জীবনের সব কাক্সিত বস্তুই হয় অবৈধ, কিংবা নিষিদ্ধ, কিংবা চর্বিযুক্ত, কিংবা ব্যয়বহুল, নয়তো বা অন্য কারও স্ত্রী। গ্রুশো মাক্স, সাহিত্যিক।। যতক্ষণ আপনি কোনো ছেলেকে অপছন্দ করবেন, সে আপনার জন্য তার সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকবে। যখন আপনি তাকে ভালোবাসতে শুরু করবেন, ততণে সে তার আগ্রহ হারিয়ে ফেলবে। বিয়ন্স নোয়েলস, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।। আমার একটা অ্যালার্ম ঘড়ি আছে। মজার বিষয় হলো, সেটা কোনো আওয়াজ করে না। এটা আলো দেয়। যতই সময় যেতে থাকে, সেটি ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। একপর্যায়ে আলোর চোটে আমার ঘুম ভেঙে যায়। আমার সেই অ্যালার্ম ঘড়িটার নাম জানালা। জে লেনো, মার্কিন কৌতুক অভিনেতা।। আমাকে একটি গিটার দাও, আমি সেটা বাজাব। আমাকে একটি মঞ্চ দাও, আমি গাইব। আমাকে একটি অডিটরিয়াম দাও, আমি তা পরিপূর্ণ করে দেব। এরিক ক্যাপটন, সংগীতজ্ঞ।। আমার স্বামীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি কখনো প্রেমে পড়িনি, কয়েকবার পা রেখেছিমাত্র। রিটা রুডনার, মার্কিন কৌতুক অভিনেত্রী ও লেখিকা।। অবিবাহিত পুরুষদের ওপর উচ্চহারে কর বসানো উচিত। তারা কেন অন্যদের চেয়ে সুখে থাকবে? অস্কার ওয়াইল্ড, আইরিশ লেখক ও কবি।। বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধির পরাজয়। দ্বিতীয় বিয়ে হলো আশার কাছে অভিজ্ঞতার পরাজয়। স্যামুয়েল জনসন, ব্রিটিশ লেখক।। বিয়ে হলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতোই প্রাকৃতিক, অযৌক্তিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। লিসা হফম্যান, অভিনেতা ডাসটিন হফম্যানের স্ত্রী।। বুকমার্ক কেনার জন্য ডলার খরচ করার দরকার কী? ডলারটাকেই বুকমার্ক হিসেবে ব্যবহার করুন। স্টিভেন স্পিলবার্গ, চলচ্চিত্র পরিচালক।। আমার মনে হয়, যেসব পুরুষের কান ফুটো করা, তারা বিয়ের জন্য ভালোভাবে প্রস্তুত। কারণ, তারা ব্যথা সহ্য করেছে এবং অলংকারও কিনেছে। রিটা রুডনার, আমেরিকান কৌতুকাভিনেত্রী, লেখিকা ও অভিনেত্রী।। ডায়েটের প্রথম সূত্র হলো : খাবারটা যদি তোমার খেতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই জিনিসটা তোমার জন্য তিকর হবে। আইজ্যাক আজিমভ, বিজ্ঞান কল্পকাহিনিকার।। আমার জন্মের পর আমি এত অবাক হয়ে গিয়েছিলাম যে পাক্কা দেড় বছর কথাই বলতে পারিনি। গ্রেসি অ্যালেন, মার্কিন কৌতুকাভিনেত্রী।। আমি কোনো দিন বিখ্যাত হতে পারব না। আমি কিচ্ছু করি না। কিছুই না। আগে দাঁত দিয়ে নখ কাটতাম। এখন তা-ও করি না। ডরোথি পার্কার, আমেরিকান রম্যলেখিকা।। আমি কখনোই আমার স্কুলকে আমার শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে দিইনি। মার্ক টোয়েন, সাহিত্যিক।। সত্যবাদিতাই সর্বোত্তম পন্থা, যদি না আপনি একজন অসাধারণ মিথ্যেবাদী হতে পারেন। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। আলস্য পুরোপুরিভাবে তখনই উপভোগ করা সম্ভব, যখন হাতে প্রচুর কাজ থাকে। জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক।। যখনই টিভিতে পৃথিবীর সব অনাহারি ও দরিদ্র শিশুকে দেখি, কান্না ধরে রাখতে পারি না। মনে হয়, ইশ, আমার ফিগারটাও যদি ওই রকম হতো। মারায়া ক্যারি, সংগীতশিল্পী।। সুষম খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো খাদ্য। ফ্র্যান লেবোউইটজ, মার্কিন লেখক।। ধূমপান মৃত্যু ডেকে আনে। যদি আপনার মৃত্যু ঘটে, তাহলে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি হারাবেন। ব্রুক শিল্ডস, অভিনেত্রী।। বক্সিংয়ে এ পর্যন্ত ইনজুরি, মৃত্যু-দুটোই হয়েছে। কোনোটিই তেমন মারাত্মক ছিল না। অ্যালান মিন্টার, বক্সার।। অন্যের শেষকৃত্যানুষ্ঠানে সব সময় যাওয়া উচিত। তা না হলে তারাও আপনার শেষকৃত্যানুষ্ঠানে আসবে না। ইয়োগি বেরা, বেসবল খেলোয়াড়।। এমন কাজ তোমার করার দরকার নেই, যেটা আগামীকাল অন্যের ঘাড়ে এমনিতেই চাপবে। ডেভিড ব্রেন্ট, অভিনেতা।। আমাকে কোনো প্রশ্ন কোরো না, তাহলে আমাকেও কোনো মিথ্যা বলতে হয় না। ওলিভার গোল্ডস্মিথ, আইরিশ লেখক ও কবি।। মডেলরা হলো বেসবল খেলোয়াড়দের মতো। আমরা খুব তাড়াতাড়ি বিপুল অর্থের মালিক হই, কিন্তু বয়স ৩০ হতে না হতেই আবিষ্কার করি যে আমাদের উচ্চশিক্ষা নেই, কোনো কিছু করারই যোগ্যতা নেই। কিন্তু আমরা খুবই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। এমন সময় সবচেয়ে বুদ্ধির কাজ হলো কোনো মুভিস্টারকে বিয়ে করে ফেলা। সিন্ডি ক্রাফোর্ড, মডেল।। ফিলাডেলফিয়ার পথঘাট খুবই নিরাপদ। শুধু মানুষই সেগুলোকে অনিরাপদ বানিয়ে রেখেছে। ফ্রাংক রিজো, আমেরিকার ফিলাডেলফিয়ার সাবেক মেয়র।। সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। ঠিক আর সবার মতো। মার্গারেট মেড, নৃতত্ত্ববিদ।। বিশেষজ্ঞরা বলেন, রাগের মাথায় কখনো বাচ্চাদের মারবেন না। আমার প্রশ্ন হলো, তাহলে কখন মারব? মনে যখন আনন্দ থাকে তখন? রোজেইন বার, লেখক।। টেলিভিশন আমার কাছে খুবই শিক্ষামূলক। বাড়ির সবাই যখন টেলিভিশন দেখে, আমি তখন অন্য ঘরে গিয়ে বই পড়তে শুরু করি। গ্রুশো মার্ক্স, কৌতুকাভিনেতা।। হাল ছেড়ো না। একটা ডাকটিকিটকে দেখো। নিজ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত তা একটি খামের সঙ্গেই লেগে থাকে। জশ বিলিংস, লেখক।। কেউ মহৎ হয়েই জন্মায়, কেউ অনেক চেষ্টা করে মহৎ হয়। বাকিরা পাবলিক রিলেশন অফিসারদের ভাড়া করে। ড্যানিয়েল জে বুরর্স্টিন, ইতিহাসবিদ।। বাস্তব ও কল্পকাহিনির মধ্যে পার্থক্য হলো, কল্পকাহিনিকে সব সময় যুক্তিপূর্ণ হতে হয়। টম ক্যান্সি, লেখক।। অস্ট্রেলিয়ার মানুষের অন্যতম প্রিয় শখ হচ্ছে কবিতা না পড়া। ফিলিস ম্যাকগিনলে, লেখক।। চলচ্চিত্রের দৈর্ঘ্য মানুষের ব্লাডারের সহ্যমতার সমানুপাতিক হওয়া উচিত। আলফ্রেড হিচকক, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।।



.

শুক্রবার, ২১ জুন, ২০১৯

ভারতের বিখ্যাত অ্যাপোলো হাসপাতালের একটি প্রেসক্রিপশনের ময়না তদন্ত

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 7 টি .

ক বড়বোন। ইন্ডিয়া গিয়েছিলো এই মাসের শুরুর দিকে। সাথে তাঁর স্বামী, তাঁর বাবা, মা এবং ছোট ভাই। উদ্দেশ্য দুইটা - ১. ঘুরাঘুরি ২. হেলথ চেক আপ
১০ তারিখের দিকে হোয়াটসআপ-এ একটা কল আসলো। সেই বড় বোনের ফোন।
- রাজি?
- হ্যাঁ, বল। তোর ইন্ডিয়া ট্যুর কেমন যায়?
- ভালো না। আব্বার তো অপারেশন।
- আংকেলের আবার কী হলো। তিনি তো সুস্থ।
ওপাশ থেকে বললো, হ্যাঁ তিনি তো সুস্থযই। এমনিই ভাবলাম চেক আপ করে যাই।
- তাহলে কীসের অপারেশন?
- কিডনি কেটে অপারেশন করবে।
- মানে কী?
- হ্যাঁ, এখানকার ডাক্তার বললো। কিডনি থেকে মাংস নিয়ে পরীক্ষা করবে।
- বলিস কী! বায়োপসি!
- হ্যাঁ, হ্যাঁ। বায়োপসি।

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

এ নাইট টু রিমেম্বার - হোয়াই আই লাভ মেডিসিন

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 3 টি .

ড়িতে রাত ১১.৪৫ মিনিট। ইন্টার্ন ছোট ভাই ফাইল নিয়ে আসলো।
- ভাইয়া, প্যাশেন্ট আসছে
- কী প্যাশেন্ট?
- ডায়রিয়া আর উইকনেস।
- ম্যানেজ করো।
- পালস তো কম। ৫২।
- আগে কি ওষুধ টষুধ কিছু পায়?
- বিসোপ্রোলোল পায়।
- এইটাই মনে হয় ব্রেডিকার্ডিয়া করেছে। তাও একটা ইসিজি করে নিয়ে আয়।

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

আমাদের দেবি শেঠিরা কোথায়?

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

দেবি শেঠি এমবিবিএস পাশ করেন ১৯৭৯ সালে। তখন তাঁর বয়স মাত্র ২৬।
জেনারেল সার্জারিতে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছেন ১৯৮২ সালে। তখন তাঁর বয়স মাত্র ২৯।
এবার ধরি ডা. শেঠি একজন বাংলাদেশী চিকিৎসক।
২৬-এ এমবিবিএস পাশ করার পর প্রথম এক বছর তাঁর কেটে গেছে বিভিন্ন ক্লিনিকে ক্ষ্যাপ মেরে। ক্লিনিকে ১০০ টাকা প্রতি ঘন্টা মজুরিতে কাজ করার ফাঁকে মাথার চুল ছিড়েছেন এই ভেবে - এফসিপিএস দিবেন? বিসিএস দিবেন? নাকি এমএস দিবেন?

দুঃসাহস...

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

চেম্বার দিচ্ছি। সপ্তাহে দুই দিন। আজ প্রথমদিন।
সিলেটের সীমান্তবর্তী সে এলাকা। আকাশের কোলে চোখ রাখলে দেখা যায় খাসিয়া জৈন্তিয়া পাহাড়।
শিক্ষার হার ২২%, স্যানিটেশনের হার ১৮%। দরিদ্রসীমার নিচে বসবাস করে অধিকাংশ মানুষ। সারাদিনে যে টাকা আয় করে ভাত ডাল কেনার পরে তার আর তেমন কিছু বাকি থাকেনা।
সেখানে ২৫+ মেয়েরা ধরে নেয় তাঁদের জীবন এখন সায়াহ্নে। ৩৫+ পুরুষরা ধরে নেয় ছোট ছেলেটা যেহেতু পাথর কুয়ারিতে যাওয়া শিখে গেছে সেহেতু তাঁর এখন মরে গেলেও চলবে।

সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

কনফেশন : যেমন ছিলো আমাদের নির্বাচন

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

ওয়ামী লীগ সমর্থন করে কিন্তু 'আমি আওয়ামী লীগ সমর্থন করি' এটা ফট করে ফেলতে পারেনা আশপাশের বেশিরভাগ মানুষই। উত্তর দিতে গিয়ে 'যদি, কিন্তু...' দিয়ে বাক্য ভারী করে ফেলতে দেখি তাঁদেরকে।
- আমি শেখ হাসিনার আওয়ামীলীগ না, আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি...
- আমি আওয়ামীলীগ চিনি না, মুক্তিযুদ্ধের পক্ষে...
- বিকল্প নাই তাই আওয়ামীলীগ করি...
ইত্যাদি, ইত্যাদি এবং ইত্যাদি...।

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

দূরতম বন্ধুর জন্য ভালোবাসা...

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .


য়েজার-১ নামক স্পেসক্রাফটটি পৃথিবী ত্যাগ করে ১৯৭৭ সালের সেপ্টেম্বরে।

৪০ বছর কেটে গেছে। ৮২৫ কিলোগ্রাম ওজনের ভয়েজার-১ আর পৃথিবীর মধ্যকার দুরত্ব এখন প্রায় ১৪ বিলিওন মাইল!
'লং ডিসটেন্স রিলেশনশিপ'এর সবচেয়ে বড় উদাহারণ হয়ে ভয়েজার-১ এখনো পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ রেখে চলেছে!

বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

মিশন এফসিপিএস (মেডিসিন)

মন্তব্যঃ টি মন্তব্যঃ . . 2 টি .

নেকেই প্রশ্ন করেছেন - কোচিং ছাড়া কীভাবে পড়া যেতে পারে।

আমি মাঝারি মানের ছাত্র। পরিশ্রম ও ভাগ্যের জোরে পাশ করে গেছি। সবার ক্ষেত্রে এটা ঘটবে বলার উপায় নেই।
তবে যেভাবে পড়েছি তার উপর ভিত্তি করে এই পোস্ট লিখলাম। যারা প্রশ্ন করেছেন তাঁদের কাজে লাগতে পারে।

শনিবার, ৬ আগস্ট, ২০১৬

রবীন্দ্রনাথ, শৈশব এবং বিটিভি

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

মাদের প্রজন্মের একটা অংশের রবীন্দ্রনাথভীতির পেছনে দায়ী জিনিসটার নাম হচ্ছে 'বিটিভি'।

প্রতিদিন সন্ধ্যায় আটটার সংবাদের আধঘন্টা আগে বিটিভি পর্দায় একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করতো। 'রে... রু... পে... পু... গে... গু...' অদ্ভুত বাজনা বাজতো আর পর্দায় লেখা আসতো 'রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান - গীতবিতান'।
অনুষ্ঠান শুরু হলে দেখা যেতো সেই একই দৃশ্য, একই সেট। একটা সিড়ির মতো উচু যায়গা, পেছনে রবীন্দ্রনাথের ইয়া বড় একটা ছবি, পাশে প্লাস্টিকের একটা গাছ।

শুক্রবার, ১৩ মে, ২০১৬

ডায়েরি কেনার টাকা না থাকায় - ২

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

মি তিনবার জন্ম নিয়েছি। প্রথমবার জন্মেছিলাম ২৫ বছর আগের এক রাতে।

দ্বিতীয়বার জন্মালাম ২০১৫ সালে।
আব্বার ইসিজি খারাপ, ইটিটিও খারাপ। প্রফেসর এমিরেটাস সুফিয়া রহমানের ভাষায় আব্বা বসে আছেন 'ভলকানোর উপর'। বললেন 'এনজিওগ্রাম করো।'
২ বছর গেলো, আব্বাকে এনজিওগ্রামের জন্য রাজি করানো গেলোনা। তার ভয় - যদি খুব খারাপ কিছু আসে তখন?

রবিবার, ৮ মে, ২০১৬

ডায়েরি কেনার টাকা না থাকায় - ১

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

প্রফেসর আবদুল খালেক ছিলেন সিলেটের প্রথম রয়েল কলেজের ডিগ্রিধারী ডাক্তার। প্রফেসর এম. এনায়েত উল্লাহ দ্বিতীয়।
এম এনায়েত উল্লাহ যখন লন্ডন গেলেন তখন তার বাবা তাঁকে বলেছিলেন, 'আমি মরে গেলেও দেশে আসবানা, তোমার মা মরে গেলেও না।'
মা বাবা দুজনেই মরে গেলেন। তিনি দেশে আসলেন না। বাবার কথামতো দেশে ফিরলেন MRCP, FRCP নিয়ে।

রাজশাহী মেডিকেল ও সিলেট মেডিকেলের বিভাগীয় প্রধান ছিলেন।
অনেকেই জানেন না, আমরা প্রেসক্রিপশনে ওষুধের নিচে যে ১+০+১ লিখি সেটা প্রথম চালু করেছিলেন প্রফেসর এম এনায়েত উল্লাহ।
আরেকটা তথ্যও অনেকেই জানেন না, বাংলাদেশে প্রথম মেডিসিনের টেক্সট বই তিনিই লিখেছিলেন - 'এসেনসিয়াল অব মেডিসিন' (এবং বইটি ডেভিডসনের করসপন্ডিং এডিশনের চেয়ে বড় ছিলো)।

শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬

দ্যা বিউটি অব p53

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

ক্যানসার চিকিৎসার ইতিহাসকে মোটামুটি দুইভাগে ভাগ করা যায়। p53 আবিষ্কারের আগের পর্যায়,  p53 আবিষ্কারের পরের পর্যায়।
p53 জিনিসটা তাহলে কী?
যে আঙ্গুল দিয়ে একটু আগে মাউসে ক্লিক করেছি সেখান থেকে একটা কোষ নেই। কোষের ভেতরে নিউক্লিয়াসে যাই। সেখানে গেলে দেখতে পাবো সুতার মতো দেখতে ২৩ জোড়া ক্রোমোজোম নাচানাচি করছে। সবচেয়ে লম্বা 'ক্রোমোজোম কাপল'টির নাম দেই ক্রোমোজোম নাম্বার এক। পরেরটির নাম দেই ক্রোমোজোম নাম্বার দুই। এভাবে সাজাতে থাকি।

সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

তারা বাতাস খেয়ে বেঁচে থাকেন...

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

মবিবিএস শেষ করার পর একজন ডাক্তারের সম্ভাব্য গন্তব্য হতে পারে কয়েকটি -

১.
দুনিয়াদারী ছেড়ে দিয়ে গ্রামে চলে যাওয়া। একটা ফার্মেসির পেছনের নোংরা ঘরে আরএফএল চেয়ার নিয়ে বসে পড়া। তিন মাসের কোর্স করা 'বিশেষজ্ঞ ডাক্তার'দের সাথে প্রতিযোগীতা করে দিনে ৪/৫টি রোগী দেখা। সন্ধ্যা হলে পকেটে ২৫০ টাকা আর ডান হাতে সবজীর ব্যাগ নিয়ে বাড়ি ফেরা।
২৫ বছর পর দরীদ্র বউ ছেলে-মেয়েকে রেখে কৈশোরে দেখা রঙিন সব স্বপ্নকে সাথে নিয়ে কবরে শুয়ে পড়া।

শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

গ্র্যাভিটেশনাল ওয়েভ বিষয়ক...

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

বিজ্ঞানের জগতে একটি সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। 'গ্র্যাভিটেশনাল ওয়েভ' আবিষ্কৃত হয়েছে।
কিন্তু জিনিসটা একটু কঠিন হওয়ায় ফেসবুকবাসী এটা বুঝতে পারছেন না এবং এটা নিয়ে 'হিট' লেখার জন্ম দিতে পারছেন না।
গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে কীভাবে হিট লেখা লিখবেন এটা জানাতেই এই স্ট্যাটাসের অবতারণা -

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

প্রথমে ভরাট করলাম ১২৫টি বৃত্ত। এর মধ্যে ৮০/৮৫টা প্রায় শিউর। বাকিগুলো ফিফটি ফিফটি।
ঘড়িতে তখন ১০টা বেজে ৩০ মিনিট। হাতে পাক্কা ১ ঘন্টা।
আমি মাথা ঘুরিয়ে পুরো হলের দিকে তাকালাম। দেখলাম সবাই মনযোগ দিয়ে বৃত্ত ভরাট করছে।

সবাই পরীক্ষা দিচ্ছে আর আপনি চোখ বড় করে বসে আছেন, এর অর্থ হতে পারে দুইটি -
১. আপনি সব পারেন এবং আপনার পরীক্ষা শেষ
২. আপনি কিছুই পারেননা এবং লেখার কিছুই পাচ্ছেনা।

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

যে কারণে আমি আমার মেয়ে বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করিনা

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

৭ বছর বয়সে ১৮+ লেখালেখি করে আমি তখন রীতিমতো বিখ্যাত ব্লগার। মানুষ ইনবক্সে নক দিয়ে বলে, 'ভাইয়া, আপনার লেখা ভালো লাগে'। আমি মেসেজ পড়ি, আমার চোখ দিয়ে পানি চলে আসে।
অনেকে ফোনও দেয়। দেশ, সমাজ, রাজনীতি, অর্থনীতি নিয়ে আমার সাথে কঠিন আলাপ আলোচনা করে, আমার মূল্যবান মতামত নেয়।
... এভাবেই যাচ্ছিলো দিন।

লুকিং ফর রাহাত

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

মিলিনিয়াম শপিং সিটির সামনের ফুটপাতে বসে ছিলাম আমি আর শুভ্র। আলো আধারীর মধ্যে বসে আমরা ব্যস্ত সিলেটকে দেখছিলাম।

ঘড়িতে তখন আটটা বেজে ৪০ মিনিট।
আমাদের সামনে এসে একটা রিক্সা থামলো। রিক্সা থেকে নামলো এক সুন্দরী মেয়ে। হুমায়ূন আহমদের ভাষায় 'মাথা আউলা করে দেয়া রুপবতী'। জীবনানন্দের ভাষায় 'রাঙা রাজকন্যা'।

বুধবার, ১৩ মে, ২০১৫

এই চেহারা লইয়া আমি কী করিব?

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

চেহারা নিয়ে খুব বিপদে আছি। আগেও ছিলাম।

তখন আমি ১৭ বছর বয়সে ১৮+ ব্লগিং করতাম। আমার ব্লগে শোভা পেতো দেশ, সমাজ, রাজনীতি, অর্থনীতি নিয়ে কঠিন সব চিন্তা-ভাবনা। সেগুলো দেখে মানুষ কী ভাবতো আল্লাহই জানেন!

ফেইসবুকে অনেকেই মেসেজ পাঠাতেন - 'আপনার লেখা খুব ভালো (!)। এড করবেন?'

সোমবার, ১১ মে, ২০১৫

গাড়ি বিলাস এবং রাজনীতি বিলাস

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

মরা তখনও খড়ের ঘরে থাকি। পাকা ঘরবাড়ি বানানোটা খুব জরুরী। আম্মা প্রতিদিন আব্বার কানে বকবক করেন। আব্বা সেদিকে পাত্তা দেন না। তার কাছে 'বাড়ি'র চেয়ে 'গাড়ি' কেনা জরুরী মনে হলো।

একদিন সন্ধ্যায় চা খেতে খেতেই সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেলো, আমরা গাড়ি কিনবো।
আব্বা বললেন 'একটা গাড়ি না থাকলে কী আছে জীবনে?'
আমরা তার কথা শুনে মাথা নাড়ালাম। বেশি মাথা নাড়ালেন মেজো চাচা। তার উৎসাহ সবচেয়ে বেশি। তিনি হাতে কিল মেরে বললেন, 'চমৎকার সিদ্ধান্ত। গাড়ি ছাড়া জীবনে কিছুই নাই।'

রবিবার, ৩ মে, ২০১৫

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙতো ঝড়ে...

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

ক্লাস এইট পর্যন্ত খড়ের ঘরেই থাকতাম। আমাদের বাড়িটি ছিলো বিশাল। চারটা ঘর। আমি থাকতাম উত্তরের ঘরটাতে। সাথে বাবা, মা এবং বোন।
প্রতি শীতে ঘর ভেঙ্গে আবার ঘর বানানো হতো।
ঘর বানানো মানে হচ্ছে বিশাল বড় উৎসব। এই উৎসবের জন্য আমি অপেক্ষা করে থাকতাম সারাবছর।

কয়েক মাইল দূর থেকে লম্বা লম্বা খড় এনে স্তুপ করে রাখা হতো।

রবিবার, ১৫ মার্চ, ২০১৫

লবন খেতে নোনতা

মন্তব্যঃ টি মন্তব্যঃ . .

য়েটারকে ডাক দিয়ে বললাম, 'মামা, একটু লবন দেন তো!'

আমার কথা শুনে ওয়েটারের চোয়াল ঝুলে পড়লো। মুখভঙ্গি দেখে মনে হলো, এরকম কথা সে জীবনেও শুনেনি।
পাশে বসা ছিলো তানিয়া ইসলাম। সশব্দে তার হাত থেকে চামচ পড়ে গেলো।
অন্যদিকে বসা ছিলো প্রিয়ম ও বাপ্পি। তাঁদের চোখ বড় বড় হয়ে গেলো আমার কথা শুনে।
সামনে বসা ছিলো অনামিকা। সে বিষম খেলো।

 
টেমপ্লেট ডিজাইন আলিম আল রাজি | ব্যাক্তিগত ব্লগসাইট খেয়ালিকা'র জন্য খেয়ালিকা | যোগাযোগ